More

    আগৈলঝাড়ায় মাছের ঘেরে কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মাছের ঘেরের মালিককে মাদক ব্যাবসার অভিযোগে গ্রেপ্তার করায় কর্মচারীকে ডেকে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে প্রভাবশালী শেখর বসুর বিরুদ্ধে। জেল থেকে বের হয়ে কর্মচারী নারায়ন হালদারকে ঘরে আটকে রশি দিয়ে বেঁধে, মারধর, মাথার চুল কেটে দেয় এবং পানি চাইলে মুখে প্র¯প্রস্রাব করে দেয়।

    এঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কোদালধোয়া গ্রামের মৃত নরেন বসুর ছেলে শেখর বসুর কদমবাড়ি গ্রামের একটি বড় মাছের ঘের রয়েছে। ওই ঘেরে একাধিক কর্মচারী কাজ করছে। গত ৯ ফেব্রুয়ারি ঘের মালিক শেখর বসুকে মাদকের সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।

    শেখর বসু ১২ দিন জেল খেটে ২২ ফেব্রুয়ারি জামিনে বের হয়ে নিজের ঘের পাড়ের ঘরে সকল কর্মচারীকে ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় ডেকে তার গ্রেপ্তারের বিষয়ে জিজ্ঞাসা করে সকল কর্মচারী ছেড়ে দেয়। এসময় বাকাল গ্রামের মৃত হরলাল হালদারের ছেলে নারায়ন হালদারকে ঘের মালিক শেখর বসুকে গ্রেপ্তারের তথ্য দেওয়ার সন্দেহে ঘরে আটক করে রশি দিয়ে বেঁধে মারধর করে মাথার চুল কেটে দেয়।

    এসময় নারায়ন হালদার অসুস্থ হয়ে পরলে পানি খেতে চাইলে ঘের মালিক শেখর বসু তার মুখে প্র¯্রাব করে দেয়। নির্যাতনের ঘটনার পর শেখর বসু তার মাকে ভিডিও কলে দেখালে তার মা নারায়ন হালদারকে ছেড়ে দিতে বললে মোবাইল, টাকা, টর্চলাইট রেখে দিয়ে তাকে ছেড়ে দেয়। গুরুতর আহত অবস্থায় নারায়ন হালদারকে উদ্ধার করে পরিবারের লোকজন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    আহত নারায়ন হালদার জানান, মাছের ঘেরের মালিক প্রভাবশালী শেখর বসু মাদক ব্যবসার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর আমাকে ঘরে আটকে রশি দিয়ে বেঁধে, মারধর, মাথার চুল কেটে দেয় এবং পানি চাইলে আমার মুখে প্র¯প্রস্রাব করে দেয়। এঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

    এব্যাপারে অভিযুক্ত শেখর বসু জানান, নারায়ন হালদারকে নির্যাতনের সাথে আমি জড়িত নই। আমি ষড়যন্ত্রের শিকার। অসুস্থ হয়ে বরিশালে চিকিৎসা নিচ্ছি। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন শুক্রবার— লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Les Merits de Sustanon pour les Athlètes

    Sustanon est un mélange unique de quatre esters de testostérone qui offre des avantages exceptionnels pour les athlètes et...