More

    গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত আলাউদ্দিন ভূঁইয়া

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. আলাউদ্দিন ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

    বুধবার (২৬ জুন) বিকেলে নয়টি ওয়ার্ডের ১৪টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে ৫ হাজার ৭৫৮ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।

    এ দিন সকাল থেকেই ইভিএম’র মাধ্যমে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে নারিকেল গাছ মার্কার প্রার্থী আলহাজ্ব মো. আলাউদ্দিন ভূঁইয়া পেয়েছেন ১০ হাজার ৫৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোবাইল ফোন মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন পেয়েছেন ৪ হাজার ৭৮৬ ভোট।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জমি বিরোধে চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল শহীদুল মোল্লার

    মিজানুর রহমান,গলাচিপা উপজেলা প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শহীদুল মোল্লা (৪৫)...