More

    নাজিরপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ প্রান্ত মিস্তী

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক অগ্নিকাণ্ড, বন্যা, নদীভাঙ্গন, কালবৈশাখি ঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায়ও দুস্থ পরিবারকে মানবিক সহায়তা হিসেবে নাজিরপুরে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়েছে।

    বুধবার (২৭ আগস্ট) সকালে পিরোজপুরের নাজিরপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে নাজিরপুর উপজেলা পরিষদ চত্তরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়।

    নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

    উল্লেখ্য, এ সময় উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারকে এক এবং দুই বান্ডিল করে ঢেউ টিন ও তিন এবং ছয় হাজার করে টাকার চেক বিতরণ করা হয়েছে। এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার বক্তব্য চাইলে তিনি বক্তব্য প্রদানে অসংগতি প্রকাশ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...