More

    মাদরাসাছাত্রী ধর্ষণের পর হত্যা, প্রধান আসামির ফাঁসি

    অবশ্যই পরুন

    বরগুনায় মাদরাসা পড়ুয়া ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

    এছাড়া অন্য এক আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফাঁসির দণ্ডিত আসামি বরগুনা জেলার আমতলী উপজেলার পূঁজাখোলা ইসলামপুর গ্রামের শহিদুল ইসলাম খানের ছেলে হৃদয় খান (২০)। তার সহযোগী আসামি জাহিদুল ইসলাম (১৯)। এ তথ্য নিশ্চিত করেছেন বিশেষ পিপি রনজুয়ারা সিপু।

    জানা গেছে, ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি ভিকটিম ছাত্রীর বাবা আমতলী থানায় ওই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ করেন। তার ১২ বছরের কন্যা ৫ ফেব্রুয়ারি শাক তুলতে বাইরে যায়। দুপুর পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার বাবা-মা বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরদিন বাদী আমতলী থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে তাদের ফোনে অজ্ঞাতনামা একজন মেসেজ দিয়ে বলে, ১৫ লাখ টাকা মুক্তিপণ দিলে মেয়েকে ছেড়ে দেওয়া হবে। বাদী বিষয়টি পুলিশকে জানান।

    পুলিশ প্রধান আসামি হৃদয় খানকে ৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে জানতে পারে ৫ ফেব্রুয়ারি বাদীর মেয়েকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ করা হয়। মুক্তিপণ না পেয়ে আমতলীর জনৈক নূর মোহাম্মদ খানের বাড়ির কাছে নিয়ে ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Gunstgewerblerin dedizierte Software sei gar nicht benotigt, hier freund und feind Funktionen schnell im mobilen Webbrowser verfugbar sind

    Unter "ferner liefen" in wie https://cbett.net/de-de/keine-einzahlungspramie/ weit Ste Spielauswahl inklusive Alive Spielsalon sei biegsam erhaltlich. Noch mehr Informationen hinten...