More

    ঝালকাঠিতে উপহারের শীতল পাটিতে জামায়াত আমিরের বিশ্রাম; সম্প্রীতির অনন্য নজির

    অবশ্যই পরুন

    ঝালকাঠি প্রতিনিধি,মো:মেহেদী হাসান: রাজনীতির মাঠ মানেই সাধারণত জ্বালাময়ী ভাষণ আর স্লোগানের লড়াই। কিন্তু ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর জনসভায় দেখা গেল এক ভিন্ন ও আবেগঘন দৃশ্য। উপহার হিসেবে পাওয়া শীতল পাটি পেয়ে মঞ্চেই বিশ্রাম নিলেন দলটির আমির ডা. শফিকুর রহমান। দুই সনাতন ধর্মালম্বীর দেওয়া এই উপহারে তিনি এতটাই আপ্লুত হন যে, সেখানেই বিছিয়ে দেন পাটি।

    বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ​ শুক্রবার দুপুরে ঝালকাঠি জেলা শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠ। জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভা ঘিরে সকাল থেকেই ছিল নেতা-কর্মীদের উপচে পড়া ভিড়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ​জনসভার শেষ পর্যায়ে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। স্থানীয় দুই সনাতন ধর্মালম্বী ব্যক্তি আমিরের হাতে তুলে দেন ঝালকাঠির ঐতিহ্যবাহী শীতল পাটি। উপহার পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

    মঞ্চেই পাটি বিছিয়ে শুয়ে পড়েন এবং বিশ্রাম নেন কিছুক্ষণ। ​এ সময় উপহারদাতাদের বুকে জড়িয়ে ধরেন ডা. শফিকুর রহমান। রাজনীতির উর্ধ্বে উঠে এমন অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির চিত্র দেখে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষ করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। ​ “আমরা সাধারণত নেতাদের অনেক গম্ভীর দেখি, কিন্তু আমিরে জামায়াতের এই সাধারণ মানুষের মতো আচরণ আমাদের মুগ্ধ করেছে। বিশেষ করে অন্য ধর্মের মানুষের উপহারকে তিনি যেভাবে সম্মান দিলেন, তা সত্যি বিরল।”

    উপস্থিত জনতা মনে করছেন, এই ঘটনা কেবল একটি উপহার গ্রহণ নয়, বরং দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধেরই বহিঃপ্রকাশ। দীর্ঘ সময় ধরে চলা জনসভার ক্লান্তি ভুলে নেতার এমন সহজ-সরল ভঙ্গি তৃণমূলের কর্মীদের মাঝেও নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ​ ঝালকাঠির এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। রাজনীতির মাঠে পারস্পরিক শ্রদ্ধা ও সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার এই সংস্কৃতি আগামীতে আরও ইতিবাচক পরিবর্তন আনবে বলেই সংশ্লিষ্টদের ধারণা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    In addition to this, they is part of a collection from social gambling enterprises doing work lower than Consideration Play

    Currently, there is absolutely no faithful Western Luck app for Android os or iphone gadgets, that is no style...