More

    বাংলাদেশকে পীঠে নিয়ে ১৩ তারিখের সূর্য উদিত হবে : ডা. শফিকুর রহমান

    অবশ্যই পরুন

    নতুন বাংলাদেশকে পীঠে নিয়ে ১৩ তারিখের সূর্য উদিত হবে। আমাদের সামনে নির্বাচন। দুটি ব্যালট, গণভোট এবং সাধারন নির্বাচন। আল্লাহ আমাদেরকে হায়াত দিলে ১২ তারিখ একটা ‍নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী জামায়াতের কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ৫৪ বছরের রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে।

    এই বাংলাদেশকে পাল্টে দিয়ে আমরা ইনশাআল্লাহ একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। ১৩ তারিখের সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পীঠে নিয়ে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে মহান রাব্বুল ইজ্জত যদি আমাদেরকে সুযোগ দেয় তাহলে ত্রুটি এবং দুর্বলতার কথা যা বললাম আমাদের প্রত্যেকের দুই হাতের দশ আঙুল পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ।

    তিনি আরও বলেন, চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা করতেও দেব না। দুর্নীতি কাউকে করতে দেব না। মামলা বাণিজ্যকে আমরা ঘৃণা করি, প্রশ্নই উঠে না, কাউকেই মামলা বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না। বরং অন্যায়ভাবে মামলা করে কাউকে হেরাচ করতে চাইলে তাকেই শাস্তির আওতায় আনা হবে। অনেক সময় নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে তার জীবন ধ্বংস করে দেওয়া হয়। তার পরিবার ধ্বংস করে দেওয়া হয়, তার ভবিষ্যৎকে তছনছ করে দেওয়া হয়।

    ওদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলব না। এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা বানাতে দেয়া হবে না। শেয়ার বাজার লুণ্ঠন করতে দেওয়া হবে না। দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে। ওদেরকে আইনের আওতায় এনে মুখের ভেতর হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে দেশের টাকা বেড় করে আনব ইনশআল্লাহ। তিনি বলেন, যে এলাকায় যত বেশি নির্যাতন করা হয়েছে, সে এলাকা থেকে উন্নয়নের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। এখানে মামু, খালু কারো টেলিফোন চলবে না। এখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাড়ি কোথায় এটা দেখা হবে না। এখানে ন্যায্যতার ভিত্তিতে জনগনের কল্যানে কাজ করা হবে ইনশাআল্লাহ। আপনারা কি সেই বাংলাদেশ চান?

    আপনারা কি ওই বিচার ব্যবস্থা চান? যে বিচার ব্যাবস্থায় সাধারন মানুষ অপরাধ করলে আইনের আওতায় এনে সাজা দেওয়া হবে? একই আইনের আওতায় প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট অপরাধ করলে তাকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচারের আওতায় আনা হবে।

    আমিরে জামায়াত বলেন, বরিশালে ২১টা ছিট। এখানে ১১ দলের নেতৃবৃন্দ আছেন, জুলাই শহীদ-জুলাই যোদ্ধা পরিবারের লোকজনসহ আপামর বাউফলের লোকজন আছেন আমরা সবাইকে বলব, জুলাইয়ে যারা সংগ্রাম করে এই বাংলাদেশ এনে দিয়েছেন তাদের কারো লাশ, কারো রক্ত আমাদের এই কাঁধে, এই হাতে। এই ভার আমাদের বহন করতে হবে। তারা যে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে। তিনি বলেন, এই যে গণভোট এখানে কি বলবেন? আজাদি না গোলামী?

    হ্যা মানে আজাদি, আর না মানে গোলামি। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হ্যা বিজয় হবে। আল্লাহ তওফিক দিন। এরপর তিনি পটুয়াখালী-২ বাউফল আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিয়ে তাকে দোয়া করেন ও সবাইকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জোটের এ অঞ্চলের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন।

    বাংলাদেশ জামায়াতে ইসলামি বাউফল উপজেলা শাখার আমির মাওলানা মুহা. ইসহাক মিয়ার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে ডাকসু ভিপি সাদিক কায়েম, ১১ দলীয় জোটের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, জোটের মনোনীত প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

    নির্বাচনী সমাবেশে সকাল থেকে বাউফল পৌর সদরে উপজেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুনসহ জামায়াত ও জোট সমর্থিত নেতাকর্মীরা আসতে থাকে এবং জনসমাগমে বেলা ১২টা নাগাত পাবলিক মাঠ ও তার আশপাশ হাজার হাজার লোক সমাগমে কানায় কানায় ভরে যায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Simply how much Do Gambling establishment Buyers Generate from the 2024

    Traders when you look at the video game with more domestic advantage, such as for instance roulette if you...