More

    বল ব্যাটে লাগাতে পারছিলেন না, হৃদয়ের স্বীকারোক্তি

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক:  হংকং-এর বিপক্ষে জয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। তবে আইসিসির সহযোগী সদস্য দেশের বিপক্ষে জয়ও রেখে গেছে বেশ কিছু প্রশ্ন। বোলিং আক্রমণে পেসাররাই এখন বাংলাদেশের বড় ভরসার নাম। কিন্তু পেসার তাসকিন আহমেদ দুই উইকেট নিলেও ছিলেন খরুচে।

    মুস্তাফিজ আবার দারুণ বোলিংয়ে উইকেট নেওয়ার সুযোগ তৈরি করলেও ছিলেন উইকেট শূন্য। নতুন বলে যে কারিশমা শেখ মাহেদির দেখানোর কথা ছিল, তিনিও পারেননি তা।

    ব্যাটিংয়ে দুই ওপেনার সেট হয়ে ফিরে যান। লিটন দাস শেষ দিকে রান পুষিয়ে ৩৯ বলে ৫৯ রান করলেও তাওহীদ হৃদয় দৃষ্টিকটু ব্যাটিং করেছেন।

    চারে নামা ডানহাতি ব্যাটার হৃদয় ৩৬ বলে ৩৫ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে মাত্র একটি চারের শট আসে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ধীর ব্যাটিং নিয়ে হৃদয় স্বীকার করেছেন, তিনি বল ঠিকঠাক ব্যাটে লাগাতে পারছিলেন না।

    হৃদয় বলেন, ‘আমরা আগে নিশ্চিত করতে চেয়েছিলাম, যেন ম্যাচ কোনভাবে হাত ফস্কে না যায়। অমরা ম্যাচটা আরও আগে শেষ করতে চেয়েছিলাম।

    কিন্তু আমার ব্যাটে-বলে ভালো সংযোগ হচ্ছিল না। আগেভাগে ম্যাচ শেষ করার চেয়ে জয়টা বেশি গুরুত্বপূর্ণ। আমরা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে জিততে চাই। যে কারণে নেট রান রেট নিয়ে অতো ভাবছি না।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...