More

    কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে বাপাউবো এর নির্বাহী প্রকৌশলীর সাথে ক্ষতিগ্রস্থ পরিবারের বৈঠক

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে টিয়াখালী নদীর অস্বাভাবিক জোয়ারের প্লাবন থেকে বাড়ি—ঘর, চলাচলের রাস্তাঘাট, কৃষিজমি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) এর সাথে বৈঠক করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার এবং এলাকাবাসী। রোববার দুপর সাড়ে ১২ টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    এসময়ে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে থেকে প্রধান প্রকৌশলী, দক্ষিণাঞ্চল বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়। এই সময়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পুর) নাসরিন ইসলাম মুক্তি এবং সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ ফজলুর রহমান রাজীব ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে আলোচনা করেন।

    বৈঠকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, ভুক্তভোগী কৃষক মো: মোশারফ হাওলাদার, মোঃ নূর ইসলাম, সোহেল মোল্লা, মোঃ আমিরুল হাওলাদার, মোঃ বেল্লাল, মরিয়ম জাহান মৌরি, মোসাঃ সোমা এবং গণগবেষক মোসাঃ হালিমা আয়শা সহ প্রমুখ। বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্ধসঢ়;বায়ক, শুভঙ্কর চক্রবর্তী, সদস্য মোঃ আখতারুল কবির আলোচনা করেন। এই সময়ে ক্ষতিরা বলেন, “ আমরা কলাপাড়ার পশ্চিম লোন্দা গ্রামের প্রায় ২৫০ টি দরিদ্র পরিবার ৪০ বছরের বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করছি। আমরা জোয়ার ভাটায় ডুবি ভাসি। আমাদের বেঁচে থাকার জন্য এবং কৃষি জমি রক্ষায় একটি টেকসই বেড়িবাঁধ প্রয়োজন।“ নির্বাহী প্রকৌশলী ভুক্তভুগীদের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কথা শোনেন।

    তিনি তাঁর ঊধধতন কর্তৃপক্ষের সাথে পশ্চিম লোন্দা গ্রামে বেড়িবাঁধ বিষয়ে উত্থাপনের আশ্বাস দিয়েছেন। সেই সাথে নাগরিক আবেদনের তালিকায় বেড়িবাঁধের বিষয়ে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    PayID Payments Bring a Smoother Spin to Pokies Online

    Using PayID for pokies online offers a straightforward way to manage deposits, cutting down wait times and smoothing out the payment process for casual spins and longer sessions alike.