More

    ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

    অবশ্যই পরুন

    রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    শনিবার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

    এতে বলা হয়, মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে

    গ্রেপ্তারকৃতরা হলেন সুমন (২৩), নাঈম (২০), আনোয়ার (৫৭), মাসুদ মোল্লা (৩৩), রাসেল (৩০), রবিউল (১৯), সাগর (২৭), ইমন (২৪), লালচান বাদশা (২৪), আরাফাত হোসেন তুহিন (২১), জোবায়ের (২০), আনোয়ারুল ইসলাম (৪৪), একেএম সাঈদ (৪৮), রবিন (২৫), ইমরান (৩২) ও হাসান (২৮)।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ফার্নেস তেলের দাম লিটারে বাড়লো ২৪ টাকা ৫৯ পয়সা

    বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন...