More

    সাফল্যের সঙ্গে সমাপ্ত হলো কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর শ্রেণি পাঠদান সমাপনী অনুষ্ঠান

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিবেদক : নাচ, গান ও আবৃত্তির মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীতে ২০২৫ শিক্ষাবর্ষের শ্রেণি পাঠদান সমাপনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বছরব্যাপী পরিশ্রমের স্বীকৃতি ও নতুন শিক্ষাজীবনের প্রতি অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়।

    সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।

    পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান। অনুষ্ঠান সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।

    আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Infine, esploreremo tutte le selezione di divertirsi per VinciSpin escludendo abitare anteriore verso excretion Pc

    Ciononostante qualora siete soliti puntare sopra strutture in le licenze piu severe del distretto, circa dovreste ripensarci. Verificheremo la...