More

    নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের মঠবাড়িয়ায় ব্যস্ত দিনব্যাপী কার্যক্রম

    অবশ্যই পরুন

    পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক জনাব আবু সাঈদ আজ সোমবার মঠবাড়িয়া উপজেলায় সারাদিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও পরিদর্শনে অংশ নেন। তাঁর আগমনকে কেন্দ্র করে প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক সমাজ, সুধীজনসহ সাধারণ মানুষের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা।

    সকাল ১০:০০টা: স্কুল ভবন উদ্বোধন

    দিনের শুরুতে তিনি হাজির হন বাশবুনিয়া রাশেদিয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে। প্রধান শিক্ষকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।

    সকাল ১০:৩০টা: উপজেলা পরিষদ কমপ্লেক্স উদ্বোধন

    পরবর্তীতে জেলা প্রশাসক সদ্যনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম ও প্রশাসনিক কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

    সকাল ১১:৩০টা: বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়

    তিনি বিভিন্ন শ্রেণী পেশার আমার সাথে মতবিনিময় সৌজন্য সাক্ষাৎ করেন।

    দুপুর ১২:৩০টা:উপজেলা ভূমি অফিস পরিদর্শন

    দুপুরে তিনি উপজেলা ভূমি অফিস ও উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। কর্মকর্তা-কর্মচারীদের সাথে সার্বিক কার্যক্রম ও সেবা প্রদানের মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন।

    দুপুর ১:০০টা: পৌর ভূমি অফিস পরিদর্শন

    পরে তিনি মঠবাড়িয়া পৌর ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।

    বিকাল ৩:০০টা: বিভিন্ন ভোট কেন্দ্র দর্শন

    দিনের শেষাংশে জেলা প্রশাসক মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজের মান ও সময়সীমা নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেন।

    সারাদিনের ব্যস্ততায় রাখা মঠবাড়িয়া

    নবাগত জেলা প্রশাসকের এই পরিদর্শনের মাধ্যমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winnings is actually credited since the bonus funds, subject to wagering criteria

    Exclusive incentives is actually special deals available with web based casinos to draw members and you may enhance their...