More

    কলাপাড়ায় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের মনোনয়নপত্র দাখিল

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  ১১৩ পটুয়াখালী –৪ (কলাপাড়া-রাঙ্গাবালী ) আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন-এর পক্ষে মনোনয়নপত্র রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় জমা দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার এর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মনোনয়ন পত্র জমা দেয়।

    সহকারীও রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ-এর কাছে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জমান খোকন হাওলাদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এর আগে দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে এবিএম মোশাররফ হোসেনের উপস্থিতিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাড়ছে হাম আক্রান্ত রোগীর চাপ, ১১ দিনে ভর্তি ১০৫, তিন শিশুর মৃত্যু

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়তে শুরু করেছে হাম আক্রান্ত রোগী। ময়মনসিংহ জেলা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে হাম আক্রান্ত শিশুদের...