More

    বরিশালে ৬ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট

    অবশ্যই পরুন

    মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দিসহ অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে “বিশেষ কম্বিং অপারেশন-২০২৬” এর অংশ হিসেবে বছরের প্রথম দিনই বরিশাল জেলার হিজলা উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ৭টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত হিজলা উপজেলার চরদুর্গাপুর, ধুলখোলা নদী সংলগ্ন চরসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

    তিনি জানান, হিজলা মৎস্য অধিদপ্তর, নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানের পর জব্দ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আব্দুর রহমান সওদাগরসহ পুলিশের একটি টিম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Как технологии помогают отыскивать соратников

    Как технологии помогают отыскивать единомышленников Нынешние технологии фундаментально трансформировали варианты коммуникации между индивидами, образовав невиданные шансы для нахождения тех, кто...