More

    বানারীপাড়ায় ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বানারীপাড়ায় অবৈধভাবে পরিচালিত ৪টি ইটভাটায় বরিশাল পরিবেশ অধিদপ্তর ও বানারীপাড়া উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে ।

    মঙ্গলবার (৬ জানুয়ারী) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের মসজিদ বাড়িতে অবৈধভাবে পরিচালিত মেসার্স বাবা ব্রিকস, মেসার্স আশা ব্রিকস, মেসার্স রুপা ব্রিকস মেসার্স সাবা ব্রিকস ও তালুকদার ব্রিকসে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টে সাড়ে ৮ লাখ টাকা জরিমানাসহ ইটভাটার চিমনি ভেঙে ফেলা ও কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে।

    অভিযানে মোবাইল কোর্ট পরিচালনায় প্রশিকিউশন প্রদান করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মোঃ সোহেল মাহমুদ। রাহাদ সুমন,বানারীপাড়া

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...