More

    ডাসারে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৫

    অবশ্যই পরুন

    মো. নাসির উদ্দিন ফকির লিটন কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:  মাদারীপুরের ডাসার উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে।

    সোমবার (২৬ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া ও মাদারীপুর সদর খামারবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে ৫ পিস ইয়াবা, ৮টি দেশীয় অস্ত্র, নগদ ২ হাজার ৩০৬ টাকা, ১২টি মোবাইল ফোন, একটি ডেবিট কার্ড, একটি পাসপোর্ট ও দুটি অবৈধ জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

    আটকরা হলেন— সাইফুল ইসলাম (৩৪), হান্নান (৪৬), শিপন শেখ (৪০), হানিফ খান (৩৬) ও শিপন ফকির (৩০)। সেনাবাহিনী সূত্র জানায়, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...