More

    নির্বাচনী প্রচার প্রচারনায় মুখর পটুয়াখালী—৪ আসন, ধানের শীষের গনমিছিল ও জনসভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    নির্বাচনী প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালী—৪ আসন। মঙ্গলবার শেষ বিকালে ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সমর্থনে গনমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    মিছিলটি কলাপাড়া পৌরসভা প্রাঙ্গন থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভা মাঠে জনসভায় মিলিত হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিএনপি ও অংগসংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা অংশগ্রহন করেন।

    কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারন সম্পাদক এ্যাডভোকটে মুজিবুর রহমান টোটন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন, পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বশির উদ্দিন আহমেদসহ বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভোট দেয়ার আহবান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...