More

    এবার ৪২ হাজার ৭৭৯ কেন্দ্রে হবে ভোটগ্রহণ

    অবশ্যই পরুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশের ৩০০ সংসদীয় আসনে মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (২৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি ভোটকেন্দ্র ও কক্ষের চূড়ান্ত তালিকার তথ্য জানান।

    একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান তিনি জানান, নির্বাচনে প্রিজাইডিং অফিসার থাকবেন ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন, পোলিং অফিসার থাকবেন ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। সব মিলিয়ে মোট ভোটগ্রহণকারী কর্মকর্তা থাকবেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন।

    এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টানা দুই দিনের কালবৈশাখী ঝরের বৃষ্টিতে বাকেরগঞ্জে মুগ ডাল চাষীর মাথায় হাত

     বরিশাল সংবাদ দাতা:  টানা দুই দিনের কালবৈশাখী ঝরে ও ভারী বৃষ্টির কারণে বাকেরগঞ্জ উপজেলার মুগ ডাল চাষীর মাথায় হাত।...