More

    বরিশালে ১৪ কেজি গাঁজাসহ হিজড়া মাদক কারবারি আটক

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়) একজনকে আটক করা হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে তল্লাশি অভিযানকালে কৌশিক (২৫) নামের তৃতীয় লিঙ্গের ওই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

    বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই চক্রটি দীর্ঘদিন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে।

    এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও গ্রেপ্তারকৃত তৃতীয় লিঙ্গের কৌশিককে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকের বিরুদ্ধে অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...