More

    ঝালকাঠিতে ব্রয়লার মুরগি প্রতি ২ টাকা ইজারা নিয়ে বিতর্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়

    অবশ্যই পরুন

    ​মো ইমরান মুন্সি জেলা প্রতিনিধি ঝালকাঠি :  ​ঝালকাঠি সদর উপজেলার বড় বাজারের মুরগি মহলের ইজারা গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী এবং ইজারাদারের মধ্যে তৈরি হয়েছে চরম অসন্তোষ। মুরগি প্রতি ২ টাকা হারে ইজারার টাকা দাবি করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়।

    জানা গেছে, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আলামিন হোসেন বিরন ঝালকাঠি সদর বড় বাজারের মুরগি মহলটি ২ লক্ষ ২১ হাজার টাকা মূল্যের সাথে ভ্যাট যোগ করে মোট ২ লক্ষ ৭৮ হাজার টাকায় ইজারা নিয়েছেন। ইজারা নেওয়ার পর থেকেই তিনি মুরগি ব্যবসায়ীদের কাছে প্রতিটি মুরগি বিক্রির ওপর ২ টাকা হারে ইজারার টাকা দাবি করছেন। ​ব্যবসায়ীদের অভিযোগ, মুরগি প্রতি ২ টাকা হারে চাঁদা আদায় করলে বছরে প্রায় ২০ থেকে ৩০ লক্ষ টাকা আদায় হবে, যা সরকারি ইজারার মূল্যের তুলনায় অনেক বেশি। ব্যবসায়ীরা এটিকে ‘ডিজিটাল চাঁদাবাজি’ হিসেবে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। ​

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইজারাদার মো. আলামিন হোসেন বিরন বলেন, ‘বিগত সময়ে আওয়ামী লীগের দোসররা এখান থেকে মুরগি প্রতি ৪ থেকে ৫ টাকা পর্যন্ত চাঁদা নিয়েছেন। সেই তুলনায় আমরা মাত্র ২ টাকা দাবি করছি, যা সরকারি নিয়মের মধ্যেই পড়ে।’ ​তিনি আরও দাবি করেন, যারা আগে চাঁদাবাজি করেছে, তারাই এখন তাকে চাঁদাবাজ হিসেবে অপপ্রচার চালাচ্ছে।

    ব্যবসায়ীদের প্রতি নমনীয়তা দেখিয়ে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা যদি মুরগি প্রতি ১ টাকা থেকে ১.৫০ টাকাও দিতে সম্মত হন, তবে আমার কোনো আপত্তি নেই।’ ​ এই বিতর্কিত পরিস্থিতির প্রেক্ষিতে স্থানীয় সচেতন মহল মনে করছেন, মুরগি প্রতি টাকা আদায় করার পদ্ধতিটিই ঝামেলার মূল কারণ। তাদের পরামর্শ, মুরগি প্রতি চাঁদা না নিয়ে প্রতিটি দোকানের জন্য নির্দিষ্ট পরিমাণ ইজারা নির্ধারণ করা হোক।

    এতে ব্যবসায়ীদের ভোগান্তি কমবে এবং ইজারা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে আসবে। ​বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Asi que siempre se encuentran en tu pensamiento de estas nuevas versiones con tallas apareciendo en el mundo de internet

    A continuacion, ven un listado de los diferentes juegos de Ruleta en compania de crupier sobre presto Las casinos referente...