More

    আগৈলঝাড়ায় সরকারী জায়গা দখলমুক্ত ও মামলার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে মানববন্ধন ও প্রতিবাদ সভা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়ায় আস্কর নতুন কালীবাড়ি বাজারের সরকারী জায়গা দখল মুক্ত ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গতকাল শনিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের নতুন আস্কর কালীবাড়ি স্বাধীনতাত্তোর সময়ে ৬৮শতাংশ সরকারী জায়গার উপর বাজার বসায় স্থানীয়রা। রাস্তার পাশ ও সরকারী জায়গায় প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে ওই বাজারে। ব্যবসায়ীরা প্রতিবাদ করায় ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে দখলকারী মোবারক হাওলাদারের ছেলে মাহাবুব হাওলাদার বাদী হয়ে ১৫ মার্চ আদালতে একটি মামলা দায়ের করে। ওই মামলার প্রতিবাদে ও সরকারী বাজারের জায়গা দখল মুক্ত করার জন্য গতকাল শনিবার সকালে মাহিলাড়া-বাগধা রাস্তায় ব্যবসায়ীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। মানববন্ধন শেষে বাজার কমিটির সভাপতি মনিমোহন হালদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাজার কমিটির সাধারন সম্পাদক অনাদি ওঝা, ইউপি সদস্য আশোক হালদার, আওয়ামীলীগ নেতা মিঠুন বাড়ৈ বুলু, কমল বিশ্বাস, ব্যবসায়ী দেবেন শীল, বাবুলাল শীল, নলিত হারদার ও মাঝু বিশ্বাস প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    CasinoZer Dépôt USDT : TRC20 vs ERC20 vs BEP20

    SommaireComprendre les Réseaux Blockchain pour l'USDTComparaison Détaillée : Frais, Vitesse et LimitationsProcédure de Dépôt en USDT sur CasinoZerProblèmes Fréquents...