More

    আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী গ্রেফতার

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামের ফারুক মোল্লার মেয়ে লিমা আক্তারকে ৫লক্ষ টাকা যৌতুকের দাবীতে শারীরিক নির্যাতন করে আসছে তার স্বামী আ.হামিদ মোল্লা। সর্বশেষ বৃহস্পতিবার রাতে পুনরায় যৌতুকের টাকার জন্য লিমাকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে স্বামী হামিদ মোল্লা। স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় লিমাকে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। নির্যাতন সইতে না পেরে শুক্রবার সকালে লিমা আক্তার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী হামিদ মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করেন, যার নং-৮। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অশোকসেন গ্রামের মনজুর মোল্লার ছেলে লিমার স্বামী আ.হামিদকে এসআই ফোরকান মিয়া গ্রেফতার করেন। তাকে শনিবার বিকেলে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এসআই ফোরকান মিয়া সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating bitcoin casino sites without losing your way

    Navigating bitcoin casino sites often means weighing convenience against security, with factors like payment speed and site design quietly shaping the overall experience.