More

    আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ গ্রেফতার

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার দক্ষিন সাতলা গ্রামের আবুল বাশার ওরফে বাদশা বেপারীর ছেলে মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল বেপারীকে মাদকদ্রব্যসহ আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এসআই জসীম উদ্দিন গ্রেফতার করেন। এ ঘটনায় শনিবার সকালে এসআই জসীম উদ্দিন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন, যার নং-৯(১২-৯-২০২০)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে শনিবার বিকেলে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এঘটনায় এসআই জসীম উদ্দিন বলেন, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে চাঁদত্রিশিরা থেকে তাকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে শনিবার বিকেলে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating bitcoin casino sites without losing your way

    Navigating bitcoin casino sites often means weighing convenience against security, with factors like payment speed and site design quietly shaping the overall experience.