More

    আগৈলঝাড়ায় তৃতীয় শ্রেনীর ছাত্রী নোহার অত্মহত্যা! আত্মহত্যার প্ররোচনাকারী শিক্ষকের বিচারের দাবীতে মানববন্ধন।

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমীর তৃতীয় শ্রেনীর ছাত্রী নুসরাত জাহান ওরফে নোহার আত্মহত্যার প্ররোচনাকারী শিক্ষকের বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে নোহার কবরের পাশে সাতলা-বাগধা সড়কে সহাস্রাধিক এলাকাবাসী এই মানববন্ধনে অংশগ্রহন করেন। এতে নোহার সৎ মা ঝুমুর বেগম, বাবা সুমন মিয়া, ফুফু লিপি বেগমসহ তার আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা বজলুর রহমান মন্টু, সাবেক ইউপি সদস্য গোলাম মাওলা, আলমগীর মিয়া, এলাকাবাসীর পক্ষে আ.সাত্তার মিয়া, হাবিবুর রহমান, ছলেমান মিয়া, শামীম মিয়া, আ.লতিফ মিয়াসহ প্রমুখ। এ সময় তারা তৃতীয় শ্রেনীর ছাত্রী নোহার আত্মহত্যার প্ররোচনাকারী শিক্ষক শফিকুল ইসলাম পাইকের দৃষ্টান্ত মুলক বিচারের দাবী জানান। উল্লেখ্য, বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে সুমন মিয়ার মেয়ে দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমীর তৃতীয় শ্রেনীর ছাত্রী নুসরাত জাহান ওরফে নোহা মাসিক পরীক্ষায় ফলাফল ভাল না করায় ওই স্কুলের শিক্ষক শফিকুল ইসলাম সুমন পাইক শিক্ষার্থী নোহাকে ক্লাশ রুমে বেত্রাঘাত করে গালমন্দ করেন। নুশরাত জাহান নোহা এতে অভিমান করে ৯সেপ্টেম্বর আত্মহত্যা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Lalabet Opname Verwerkingsschema per Methode

    InhoudVereisten Voordat je een Opname AanvraagtOpnamemethoden en hun VerwerkingstijdenStapsgewijze Handleiding voor een WithdrawalVeelvoorkomende Problemen en OplossingenTips voor Snellere Uitbetalingen Lalabet...