More

    আগৈলঝাড়ায় ৩ জনের বিষপান। ২ জনের মৃত্যু।

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে ৩ জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা। ২ জনের মৃত্যু। জানা গেছে, উপজেলার বারপাইকা গ্রামের নিত্যানন্দ বাড়ৈর মেয়ে গীতা বাড়ৈ (২২) গত বৃহস্পতিবার পারিবারিক কলহের কারনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গীতাকে মৃত ঘোষনা করে। অপরদিকে শনিবার উপজেলার সীমান্তবর্তী মুন্সিরতাল্লুক গ্রামের সুকদেব বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (১৭) পারিবারিক অশান্তির কারনে ঘরে থাকা কীটনাশক পান করে। মুমুর্ষ অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় রাজু মারা যায়। এছাড়া উপজেলার কোদালধোয়া গ্রামের কামাল ভাট্টির মেয়ে কামরুনাহার (১৫) পারিবারিক কলহের কারনে বিষপান করে। তাকে পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Возможности_платформы_от_новичка_до_профес

    Возможности платформы от новичка до профессионала через olimp casino официальный сайт и стабильный доходРазнообразие игровых автоматов и других азартных...