More

    আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ
    বরিশালের আগৈলঝাড়ায় প্রেমের সম্পর্কের জের ধরে কলেজ ছাত্রীর আত্মহত্যার
    প্ররোচনায় প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের। পুলিশ ওই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে
    ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে
    জানা গেছে, উপজেলার কোদালধোয়া আন্দারমানিক গ্রামের দরিদ্র কাঠমিস্ত্রি
    রনজিৎ বৈদ্যর মেয়ে ডাসার কলেজ থেকে সদ্য এইচএসসি পাশ করা কলেজ ছাত্রী রিপা
    বৈদ্য (১৯) পাশ্ববর্তী ডাসার থানার চলবল গ্রামের কলেজ ছাত্র সজল সরকারের সাথে
    দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলছিল। রিপার কথানুযায়ী তার পিতা রনজিৎ বৈদ্য
    সজলের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে সজলের পরিবার তাদেরকে অপমান করে
    বাড়ি থেকে বের করে দেয়। এঘটনা নিয়ে রিপা প্রেমিক সজলের কাছে তার বিয়ের
    ব্যাপারে বললে সজল বিয়ে করতে পারবে না বলেও জানায়। এতে প্রেমিক সজলের উপর
    অভিমান করে শনিবার বিকেলে রিপা বৈদ্য ঘরে থাকা কীটনাশক পান করে। পরিবারের
    লোকজন মুমুর্ষ অবস্থায় রিপাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে
    চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় কলেজ ছাত্রী রিপা বৈদ্যর পিতা
    রনজিৎ বৈদ্য তার মেয়েকে আত্মহত্যার প্ররোচনায় ডাসার থানার দক্ষিণ চলবল
    গ্রামের দিজেন সরকারের ছেলে সজল সরকারকে (২৫) একমাত্র আসামী করে
    আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। যার নং-৭ (২৩/০১/২০২১ইং)। গতকাল
    রোববার সকালে কলেজ ছাত্রীর রিপার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা
    হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Guida al Dosaggio del Nandrolone Decanoate 30

    Il Nandrolone Decanoate è un composto anabolizzante molto utilizzato nel mondo del bodybuilding e degli sport da forza. Questo...