More

    আগৈলঝাড়ায় সরকারী খাল দখল করে ভবন নির্মানের অভিযোগ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ
    প্রশাসনের চোখ ফাকি দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন স্থানে
    সরকারী খাল দখল করে প্রভাবশালীরা পাকা ভবন নির্মানের মহোৎসব চলছে।
    প্রশাসন পদক্ষেপ নিলেও দুর্গম অঞ্চলে দখলের কর্মযজ্ঞ চলেই আসছে। সরেজমিন
    দেখা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত সন্ধ্যা নদীর
    মোহনায় আমবৌলা স্লুইজ গেট থেকে পশ্চিম মুখী একমাত্র খালের গলা
    টিপে দখল করছে কয়েক প্রভাবশালী। স্লুইজ গেটের ১ কিমিঃ পশ্চিম পার্শ্বে
    আমিরের পোল নামক স্থানে নুরু হাওলাদার ইতো মধ্যেই খালের পানি প্রবাহ
    বন্ধ করে ভবন নির্মানের জন্য কাজ শুরু করেছে। একই স্থানের অপর পার্শ্বে
    আতিয়ার হাওলাদার ও আজিজুল হাওলাদার খালের মাঝ বরাবর পাইলিং দিয়ে বালু
    ভরাটের কাজ শুরু করছে। প্রভাবশালীদের এই দখলের কারনে শুয়াগ্রাম, আমবৌলা,
    জয়রামপট্টি, নারায়নখানার বিলাঞ্চলের কয়েক হাজার একর বোরো ধানের চাষ ও
    পানি সংশ্লিষ্ট চাষাবাদ ব্যাহত হওয়ার আশংখাা দেখা দিয়েছে। এবিষয়ে খাল
    দখলকারী নুরু হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন এটাতো আর
    বাড়ি বানাচ্ছি না দোকান ঘর তোলার জন্য কাজ শুরু করেছি। এবিষয়ে
    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ
    আবুল হাসেম এর কাছে জানতে চাইলে তিনি দ্রুত পদক্ষেপ নিবেন বলে
    জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating 10cric’s layout feels like second nature before you know it

    With its intuitive design and clearly organized sections, 10cric quickly becomes easy to navigate, allowing users to focus more on the content than on finding their way around.