More

    পিরোজপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

    অবশ্যই পরুন

    পিরোজপুরের নাজিরপুরে এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যানের নাম সুমন মন্ডল মিঠু। তিনি উপজেলার ২নং মালিখালী ইউপি’র আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান।

    মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ওই বরখাস্তের চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ই-মেইলের মাধ্যমে পৌঁছেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান নিশ্চিত করেছেন।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবু জাফর স্বাক্ষরিত ওই চিঠিতে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে সরকার কর্তৃক অসহায়দের জন্য দেয়া বিনামূল্যে বিতরণকৃত ঘর প্রদানের বিনিময় অর্থ গ্রহন, সরকারী টিউবওয়েল প্রদানের বিনিময় নগদ অর্থ গ্রহন, ভিজিডি’র উপকার ভোগী বাছাইয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ স্থানীয় তদন্তে সত্য প্রমানিত হওয়ায় জনস্বার্থে স্থানীয় সরকার তাকে সাময়িক বরখাস্ত করেন। সুমন মন্ডল মিঠু ওই ইউনিয়ন থেকে ২ বারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি প্রথম ধাপে ঘোষিত ইউপি নির্বাচনে (করোনার কারনে বন্ধ হয়ে যাওয়া) নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

    জানা যায়, সম্প্রতি ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কর্তৃক বিনামূল্যে ঘর প্রদানের বিনিময় উৎকোচ গ্রহন, গভীর নলকুপ প্রদানের বিনিময়, ভিজিডি সহ বিভিন্ন সরকারী অনুদান প্রদানে উৎকোচ গ্রহনের অভিযোগে স্থানীয়রা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রদান করে। এ ছাড়া তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের নাম ভাঙ্গিয়ে আর্থিক সহ বিভিন্ন সুবিধা গ্রহনের অভিযোগ রয়েছে।

    এব্যাপারে জানতে বহিষ্কৃত ওই ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু মুঠোফোনে জানান, আমি এই মাত্র ইউএনও অফিস থেকে সাচপেনশন চিঠি হাতে পেয়েছি কিন্তু অফিসিয়াল ভাবে পাইনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে নাজিরপুরের এসিল্যান্ড স্যার তার মনগড়া রিপোর্ট ইউএনও স্যারের কাছে জমা দেন এবং তিনি ডিসি স্যারকে সেই কপি নাকি ফরওয়ার্ড করে পাঠান। সেই মোতাবেক আমার বিরুদ্ধে চিঠি আসতে পারে। তবে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না এবং এটি মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর বিরুদ্ধে আপিল করব এবং যথাযথ ব্যবস্থা নিব এবং জবাবও দেব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    That is equivalent to in the four instances each day within $2

    It $300 mil extension has an excellent 16-story resort with 252 rooms and 31 rooms, new MnoYe Spa, Sandhill...