More

    আগৈলঝাড়ায় স্বদেশ প্রত্যাবর্তন দিবসে র‌্যালী ও আলোচনা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

    র‌্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার ন বাড়ৈর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ
    সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতসহ প্রমুখ।

    বরিশাল নিউজ/স্ব/খ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ein Konto bei syabas99 öffnet Türen zu unkomplizierten Spielmomenten und klarer Navigation

    Wie ein syabas99 account den Einstieg in Online-Spiele erleichtert Der praktische Nutzen eines syabas99 accounts im Überblick Wer sich mit Online-Gaming...