More

    বরিশাল বিএম কলেজে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জীবনানন্দ মেলা

    অবশ্যই পরুন

    রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ’র ১২৪ তম জন্মদিন উপলক্ষে বরিশালে তিন দিন ব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন হয়েছে।

    আজ ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের মূল ভবনের মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৩ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন বিসিসি মেয়র পত্নী লিপি আব্দুল্লাহ্।

    সরকারি ব্রজমোহন কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠন এই মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

    উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া,উপাধ্যক্ষ
    ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ,শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন সরোয়ার,বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মন্ডল।

    বিকাল ৪ টায় স্বর্ণালী শিল্পি সংস্থার পরিবেশনায় অনুষ্ঠিত হবে নৃত্যানুষ্ঠান।

    সন্ধ্যা ৬.০০ টায় প্রদীপ প্রজ্জ্বালন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

    প্রদীপ প্রজ্জ্বালন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন , বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা,নাট্যজন সৈয়দ দুলাল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য শুভংকর চক্রবর্তী,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বরিশাল শাখার সধারন সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস।আলোচক হিসেবে আলোচনা করবেন কবি ও জীবনানন্দ গবেষক তপংকর চক্রবর্তী। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সহ সভাপতি মুহা. কামরুল হাসান। মেলায় অংশ নিয়েছে বেশ কয়েকটি বই,পোশাক ও রকমারি পন্যের স্টল।

    শিশুদের জন্য রয়েছে নাগোর দোলা। ১৫,১৬ ও ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Un logiciel casino quelque peu acces embryon telecharge il existe l’App Abri (iOS) , ! Internet Play (Android)

    Avec un programme salle de jeu legerement brique incontestable, la assurance informatique orient habituellement premi lequel avec navigant,...