More

    একাধিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল ‎

    অবশ্যই পরুন

    আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর এলাকায় এ কর্মসূচির আয়োজন করে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বরিশাল। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের বিচারহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

    ‎ ‎সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, প্রথম আলো ও ডেইলি স্টারের সাংবাদিকসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখনো নিশ্চিত হয়নি। তারা অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ‎ ‎বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজে সহিংসতা বাড়াচ্ছে।

    আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সব রাজনৈতিক ও সামাজিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ‎ ‎সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিল বের করা হয়, যা আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। ‎

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Mosbet-də sadə ödənişlər və sürətli oyun axını təcrübəsi

    Mosbet istifadəçilərə sadə və sürətli ödəniş üsulları təqdim edir, bu da oyun zamanı fasiləsiz və rahat təcrübə təmin edir. Sistem həm yeni, həm də təcrübəli oyunçular üçün əlçatandır.