More

    আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৫০ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিল গুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল ও চট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়সারহাট নদীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল ও চট জাল আটক করা হয়।

    পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল ও চট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Nonnulla trucchi verso Eurobet Casino, certo una delle piu sicure piattaforme AAMS (ADM)

    Un inganno chiaro, ameno ancora con la selezione di vincite immediate Allettato di scritto ed di totale cio come riguarda...