More

    আগৈলঝাড়ায় টেলিফোন এক্সচেঞ্জ অফিসে চুরি

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসে চুরি সংগঠিত হয়েছে। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাংলাদেশ টেলিফোন কোম্পানী লিমিটেড (বিটিসিএল) তালাবদ্ধ অফিসে সংঘবদ্ধ চোরের দল কলাসিপল গেটের তালা এবং রুমের তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করে।
    চোরের দল অফিসে থাকা চার সেট ব্যাটারীর মধ্যে নীচতলায় থাকা দুই সেট ব্যাটারী (২৪টি) চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে টাওয়ারের নেটওয়ার্ক চালু রাখার জন্য এই ব্যাটারীগুলো ব্যবহৃত হতো।
    জানা গেছে, সারা দেশে টেলিফোন অফিসে কোটি টাকার যন্ত্রপাতি থাকা সত্বেও ওই অফিসগুলোতে কোন নৈশ প্রহরীর পদ নেই। নৈশ প্রহরী ছাড়া সারাদেশের অফিসগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে। যে কোন সময় চুরিসহ বড় ধরনের কোন নাশকতার ঘটনা ঘটতে পারে বলে কর্মকর্তা-কর্মচারীরা আশংকা প্রকাশ করেছেন।
    ম্যানেজার শামিম আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় অপরেটর বনানী সিমলাই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Rozważna_zabawa_casino_online_w_komfortowych_warunkach_i_świetne_możliwości

    Rozważna zabawa casino online w komfortowych warunkach i świetne możliwości wygranychWybór odpowiedniego kasyna internetowego – na co zwrócić uwagę?Bezpieczeństwo...