More

    সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই

    অবশ্যই পরুন

    চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ক্যান্সারে আক্রান্ত ছিলেন সাবেক এই মন্ত্রী। তিন দিন আগে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

    রোববার রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।

    বিষয়টি নিশ্চিত করেছেন তৃণমূল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান।

    ব্যারিস্টার নাজমুল হুদা ঢাকা-১ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি ছিলেন দলের সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য।

    ১৯৯১ সালে বিএনপি সরকার গঠিত হলে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তিনি বিএনপি নেতৃত্বাধীন সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন। ১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা ছিল।

    ২০১২ সালের ৬ জুন নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন। সেই বছর আবুল কালাম আজাদকে নিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। ৭ মে, ২০১৪-এ তিনি বাংলাদেশ জাতীয় জোট নামে একটি জোট গঠন করেন। পরে ওই বছরের ২১ নভেম্বর তিনি বাংলাদেশ মানবাধিকার পার্টি নামে একটি দল গঠন করেন। ২০১৫ সালে বিএনপি নামে একটি নতুন দল গঠন করে তৃণমূল।

    প্রসঙ্গত, নাজমুল হুদা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। গত সপ্তাহে তার গঠিত তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    NV Casino SSL-titkosítás és adatvédelem

    TartalomMi az az SSL-titkosítás és hogyan működik?Az NV Casino adatvédelmi gyakorlata és szabályzataGyakori biztonsági kérdések és hibaelhárításA játékos felelőssége:...