More

    বরিশালে ব্যবসায়ীর বাড়িতে দুধর্ষ ডাকাতি

    অবশ্যই পরুন

    ডেস্ক প্রতিবেদক: নগরীতে দুধর্ষ ডাকাতি হয়েছে। শনিবার দিবাগত রাতে নগরীর ২৬ নং ওয়ার্ডের হরিনাফুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে গ্রিল কেটে ডাকাতরা ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর সবাইকে বেধে নগদ ৪ লক্ষাধিক টাকা ও স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    স্থানীয়রা জানায়, রাত তিনটার দিকে ৮/৯ জনের একদল ডাকাত বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে পড়ে। তারা সকলেই বয়সে কিশোর। পরিবারের লোকজনের মুখে কাপড় বেধে তারা ডাকাতি শুরু করে। নগরীর কাশিপুরের মদিনা ফিলিং স্টেশন ও জমজম সিএনজি গ্যাস নামের দু’টি প্রতিষ্ঠানের মালিক হাফিজ হাওলাদার এর ঘরের সবাইকে ডাকাতরা জিম্মি করে ডাকাতি করে। ডাকাতদের সকলের পরনে ছিলো জিন্ম ও টি শার্ট। তারা পরিমিতি বাংলায় কথা বলছিলো ডাকাতি কালে।

    হাফিজ হাওলাদার  জানান, রাত ৩টার দিকে জানালার গ্রিল কেটে আট কিশোর বয়সী ডাকাত ঘরে ঢুকে পড়ে।  দুজনের কাছে পিস্তল আর বাকিদের হাতে ছিল কাছে শাবল ও রড।

    ডাকাতরা ড্রয়িং রুমে সবাইকে বেঁধে রাখে। তবে ব্যবসায়ীর মেয়ের সঙ্গে শিশু থাকায় তাকে বাঁধা হয়নি। চিৎকার দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তাদের মালামাল নিয়ে চলে যেতে অনুরোধ করা হয়।

    ব্যবসায়ী বলেন, “ঘরে থাকা পৌনে চার লাখ টাকা ও ১২-১৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে ডাকাতরা। বের হওয়ার সময় বলে গেছে, চিৎকার করলে জানালা দিয়ে গুলি করবে, রাস্তায় পেলে গুলি করবে।”

    ভোর ৪ টার দিকে ডাকাতরা চলে যাওয়ার পর মোবাইল ফোনে পুলিশকে এবং মসজিদের মাইকে প্রতিবেশীদের জানান ব্যবসায়ী হাফিজ।

    ওসি আনোয়ার হোসেন বলেন, “রাত ৪টা ১০ মিনিটের দিকে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। ব্যবসায়ীর পরিবারের সঙ্গে কথা হয়েছে। তিনি অভিযোগ দিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Estrategias_brillantes_y_el_plinko_game_para_multiplicar_tus_oportunidades_de_é

    Estrategias brillantes y el plinko game para multiplicar tus oportunidades de éxito rápidamenteAnálisis de las Dinámicas del Plinko: Probabilidad...