More

    আগৈলঝাড়ায় সুইচ গেট সংস্কার  না হওয়ার পানির অভাবে সেচ কাজ ব্যাহত

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় একটি স্লুইচ গেট সংস্কার না হওয়ার কারনে এলাকার ৩০টি ইরি ব্লকে পানির অভাবে সেচ কাজ ব্যাহত হচ্ছে। এতে কৃষকরা খালের পানির জন্য জোয়ারের অপেক্ষায় থাকেন, কখন জোয়ার আসবে। ইরি খেতে সঠিক নিয়মে পানি দিতে না পারায় দুচিন্তায় ভুগছেন কৃষকরা। স্লুইচ গেট বন্ধ থাকার বিষয়টি একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস ছালামকে জানালেও তিনি কোন পদক্ষেপ নেননি।

    স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, গৌরনদী—আগৈলঝাড়া—পয়সারহাট মহাসড়কের বড়মগড়া নামক স্থানে একটি স্লুইচ গেটের কপাট দীর্ঘদিন ধরে অকোজে অবস্থায় পরে রয়েছে। যার কারনে স্লুইচ গেট দিয়ে পানি চলাচল বন্ধ রয়েছে। একারনে উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া, জলিরপাড় ও কোদালধোয়াসহ পাশ্ববতীর্ এলাকার ৩০টি ইরি ব্লকে পানি দিতে না পারায় প্রায় ২হাজার কৃষকের ১হাজার ৫শত একর খেতের ফসল নিয়ে দুচিন্তায় রয়েছেন।

    উত্তর বড়মগড়া গ্রামের স্লুইচগেট সংলগ্ন ইরি ব্লকের ম্যানেজার অরবিন্দু অধিকারীর প্রায় ৪২ একর, গোবিন্দ মন্দির সংলগ্ন ইরি ব্লকের ম্যানেজার সুবোধ বাড়ৈর প্রায় ৬৮ একর, একই এলাকার ম্যানেজার দীনবন্ধু শিকারীর প্রায় ৬৩ একর, উত্তর বড়মগড়া গ্রামের জন্বেঞ্জয় বাড়ৈর ৭৩ একর, বড়মগড়া গ্রামের ইউপি সদস্য অজিত শিকারীর ৪১ একর, জলিরপাড় গ্রামের ইরি ব্লকের ম্যানেজার লিটন ফকিরের ৩৭ একর, একই এলাকার ইরি ব্লক ম্যানেজার মনির খানের ৪২ একর, কোদালধোয়া গ্রামের ইরি ব্লকের ম্যানেজার আব্দুর রব ফকিরের ৪০ একর, একই এলাকার ইরি ব্লকের ম্যানেজার জাহাঙ্গীর খানের রয়েছে প্রায় ৫৫ একরসহ ৩০টি ইরি ব্লকের প্রায় ১হাজার ৫শত একর জমি চাষবাদের আওতায় রয়েছে।

    স্লইচগেট বন্ধ থাকায় এই সব ইরি ব্লকের ম্যানেজরা খালে কখন জোয়ার আসবে সেই অপেক্ষায় বসে থাকেন। প্রতি ২৪ ঘন্টায় দুই বার খালে জোয়ার আসলেও ওই জোয়ারের পানি দিয়ে সকল জমিতে পানি দেওয়া যাচ্ছে না বলে জানান ব্লক ম্যানেজরা। স্লুইচ গেট বন্ধ থাকার বিষয়টি একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস ছালামকে জানালেও তিনি কোন পদক্ষেপ নেননি।

    জলিরপাড় গ্রামের কৃষক উত্তম অধিকারী জানান, ম্যানেজার অরবিন্দু অধিকারীর ইরি ব্লকে আমার ৪একর জমি রয়েছে। ওই জমিতে ইরি ধান চাষ করেছি। সঠিকভাবে খেতে পানি দিতে না পারায় ফসল নিয়ে দুচিন্তায় রয়েছি।

    এব্যাপারে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ—সহকারী প্রকৌশলী (যান্ত্রিক বিভাগ) নিউটন দে বলেন, ওই স্লইচগেট মেরামতের দায়িত্বে পানি উন্নয়ন বোর্ডের (পূর্তবিভাগ) উপ—সহকারী প্রকৌশলী মো. নাইম হোসেনের।  উর্ধ্বতন কতৃর্পক্ষের সাথে কথা বলে নাইম প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Dragon Money: Символ удачи в мире онлайн-слотов

    Dragon Money: Символ удачи в мире онлайн-слотов В азиатской тематике дракон олицетворяет могущество и богатство. Слот Dragon Money переносит игроков...