More

    দেশের হাজার কোটি টাকা পাচার হচ্ছে, শ্রমজীবীরা দাঁড়িয়ে আছে টিসিবির লাইনে -রাশেদ খান মেনন

    অবশ্যই পরুন

    খান মনিরুজ্জামানঃ আজ ১৮ মার্চ ২০২৩, শনিবার, বিকাল ৩ টায়, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে ওয়ার্কাস পার্টির বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সমাবেশে প্রধান অথিথি ওয়ার্কাস পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন এম. পি. দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্যে, মন্তব্য করে বলেন যে, উন্নয়ন জনগনকে শামিল করে না তা টেকসই হয়না।
    দেশের মানুষ উন্নয়ন দেখে যখন বলে জয় বাংলা, লুটেরার দল তখন বলে এনজয় বাংলা, বঙ্গবন্ধুর সেই উন্নয়নের অগ্রযাত্রার শুরুতে এদের নাম দিয়েছিলেন চাটার দল। এখন এঁরা আর চাটেনা, গিলে যায়। ব্যাংক ফোকলা করে ফেলে।

    মেনন সরকারের উদ্দেশ্যে বলেন, এক শ্রেনীর লোক হাজার হাজার কোটি টাকা  বিদেশে পাচার করে। আর সাধারণ মানুষ উন্নয়নের দিকে বিস্ময়ের সাথে তাকিয়ে থাকে। সাধারন খেটে খাওয়া মানুষ টিসিবির পণ্যের জন্য লাইনে দাড়ানো ছাড়া তাদের সংসার চালানোর কোনো উপায় খুঁজে পায়না। এই পরিস্থিতি চলতে থাকলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা মুখ থুবড়ে পড়বে। উভয় সংকটের মতো নতুন নতুন সংকট দেশকে পিছিয়ে দিবে।

    বিএনপির নির্বাচন সম্পর্কিত বক্তব্য সম্পর্কে মেনন বলেন, তারা, ২০০১-২০০৬ সালের শাসনামল ভুলে গেলেও দেশবাসী ভুলে নাই। যতই তারা ভালো কথা বলুক, দূর্নীতির সেই পুরাতন স্বর্গরাজ্যে ফিরে যেতেই তারা মরিয়া। আর তার জন্য তারা ক্রমাগত সংকট সংঘাতের দিকে দেশকে ঠেলে দিচ্ছে।

    তবে দেশবাসী যেভাবে ২০১৩-১৪ সালে বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করেছিল এবারো নির্বাচন নিয়ে তাদের ষড়যন্ত্র জনগণ প্রতিরোধ করবে।

    ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য জননেতা মুস্তফা লুৎফুল্লাহ এন. পি. আমিনুল ইসলাম গোলাপ। সভা সঞ্চালনা করেন, বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক সাবেক এমপি, ব্যাড শেখ মোঃ টিপু সুলতান। বক্তব্য রাখেন পিরে কেন্দ্রীয় নেতা টিএম শাহজাহান: পিরোজপুর জেলা কমিটির সভাপতি খান মোঃ রুস্তুম আলী, পটুয়াখালী জেলা কমিটির সভাপতি অনিমেশ হালদার, জাতীয় কৃষক সমিতির নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক এস.এম জাকির হোসেন, বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফাইজুল হক ফারাহীন বালী ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান নূর নিরব প্রমূখ। সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী লাল পতাকা সহকারে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সমাবেশে অংশগ্রহণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...