More

    আগৈলঝাড়ায় তহশিল অফিসে চুরি

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
    বরিশালের আগৈলঝাড়ায় ভূমি তহশিল অফিসে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল অফিসের চারটি তালা ভেঙ্গে অফিসের দুইটি ল্যাপটপ চুরি করে নিয়েছে।

    গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন ও গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

    উপজেলা সহকারী কমিশনারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন চুরির সত্যতা স্বীকার করে বলেন, সোমবার রাতে গৈলা ইউনিয়ন তহশিল অফিসের কলাসিপল গেটের তালাসহ চারটি তালা ভেঙ্গে চোরের দল অফিসে ঢুকে অফিসে থাকা দুইটি ল্যাপটপ এবং ল্যাপটপের আনুসাঙ্গিক মালামাল চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শণ করে তহশীলদারকে বাদী হয়ে মামলা দায়ের করতে নির্দেশ দিয়েছেন।

    গৈলা ইউনিয়ন ভূমি সহকারী তহশীলদার মো. রেজাউল কবির জানান, চুরির ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

    এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, গৈলা ইউনিয়ন তহশিল অফিসে চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...