More

    আগৈলঝাড়ায় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত অভিজিৎ বল্লব (৪) উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের বিশ্বজিৎ বল্লবের ছেলে।
    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বিশ্বজিৎ বল্লরের ঘরের মধ্যে একটি বৈদ্যুতিক মাল্টিপ্ল্যাগে বৈদ্যুতিক সংযোগ দেয়া অবস্থায় শিশু অভিজিৎ বল্লব তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়। এতে ওই শিশুর হাত ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
    নিহত শিশুর পিতা বিশ্বজিৎ বল্লব বলেন, বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে আমার ছেলে অভিজিৎ বল্লব মারা যায়। অনেকক্ষণ তাকে না দেখে খুঁজতে ঘরে গিয়ে দেখি হাত ও শরীর পুড়ে মাটিতে পড়ে আছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ সজিব তাকে মৃত ঘোষনা করে।
    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, মৃতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Zwischen Einfachheit und Verzicht: Wettanbieter ohne Oasis im Alltagstest

    Wettanbieter ohne Oasis: Ein Blick auf einfache Wettplattformen im Praxistest Warum entscheiden sich Spieler für Wettanbieter ohne Oasis? Es gibt inzwischen...