More

    আগৈলঝাড়ায় বখাটের উত্যক্তের কারনে পরীক্ষা দিতে পারেনি স্কুল ছাত্রী

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বখাটের উত্যক্তের কারনে এক দরিদ্র স্কুল ছাত্রী পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। উল্টো ওই বখাটের পরিবার থেকে থানায় স্থানীয়দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    অভিযুক্ত বখাটে তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের চেগুটিয়া গ্রামের দরিদ্র ওহিদুল হাওলাদারের মেয়ে ও রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী আয়শা আক্তারকে সম্প্রতি স্কুলে আসা—যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল একই এলাকার সোহেল রশিদের বখাটে ছেলে সালমান রশিদসহ ৩জনের একটি দল। তাকে একাধিকবার নিষেধ করা হলেও প্রভাবশালী হাওয়ার কারনে কারও কথা কর্নপাত করেনি সালমান রশিদ।

    মঙ্গলবার (২০জুন) রাতে স্কুল ছাত্রী আয়শা আক্তার নানু বাড়ি থেকে নিজ বাড়ির কাছে আসলে বখাটে সালমান রশিদ তার হাত ধরলে আয়শা চিৎকার দিলে স্থানীয়রা এসে দাওয়া করে বখাটে সালমান রশিদকে ধরে মারধর করেন। এসময় অন্য দুইজন বখাটে পালিয়ে যায়। স্কুল ছাত্রীর পিতা ওহিদুল হাওলাদার জানান, এঘটনার পর বখাটেদের ভয়ে আমার মেয়ে আয়শা আক্তার গতকাল বুধবার সকালের ইংরেজী পরীক্ষা দিতে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ে যেতে পারেনি। এছাড়া বখাটের পরিবার প্রভাবশালী হওয়ায় মঙ্গলবার রাতে স্থানীয় হাবিব হাওলাদার, মিনহাজ হাওলাদারসহ সাতজনের বিরুদ্ধে থানায় মারধর ও স্বর্নের চেইন নিয়ে যাওয়া হয় বলে লিখিত অভিযোগ করেন বখাটের মা। গতকাল বুধবার সকালে থানার এসআই আবু সালেহ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

    এব্যাপারে থানার এসআই আবু সালেহ বলেন, সালমানকে মারধর করা হয়েছে। এঘটনায় তার মা বাদী হয়ে থানায় অভিযোগ করায় তদন্তে গিয়েছিলাম। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উত্যক্তের ঘটনায় স্কুলছাত্রীর পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating BC Game’s interface feels surprisingly effortless for newcomers

    Exploring the User-Friendly Design of BC Game for New Players Why BC Game Stands Out in User Experience When stepping into...