More

    নিজের পোষা সাপের ছোবলেই ওঝার মৃত্যু

    অবশ্যই পরুন

    মোঃ নাসিরউদ্দিন ফকির লিটন,কালকিনি (মাদারীপুর)প্রতিনিধি:মাদারীপুরের কালকিনিতে নিজের পোষা বিষাক্ত সাপের ছোবলে আলী আকবর(৫০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। নিহত ওঝা উপজেলার কয়ারিয়া এলাকার ছৈয়দ সরদারের ছেলে। শুক্রবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়েছে বলে একাধিক সূত্রে জানা যায়।
    নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওঝা মোঃ আলী আকবর দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি বিষাক্ত জাতি সাপ পুষে আসছিলেন। উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে সাপে কামড় দিলে তিনি শরীর থেকে বিষ নামানোর চিকিৎসা করতেন। তিনি ওই সাপ দিয়ে ঝাড়-ফুক দিয়ে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু শুক্রবার দুপুরে আলী আকবর ওই সাপগুলোকে খাবার খাওয়ানোর উদ্দেশ্যে খাচা থেকে বের করেন। এসময় একটি জাতি সাপ হঠাৎ করে তার শরীরের উপর ছোবল দেয়। এতে করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে সাপের বিষ ধীরে ধীরে তার পুরো শরীরে ছড়িয়ে পড়লে তিনি মারা যান।
    এ ব্যাপারে কয়ারিয়া ইউপি আ.লীগের নেতা ও সাংবাদিক আবু তাহের খান জানান, আমাদের ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের আলী আকবর ওঝা তার পোষা সাপের দংশনে মৃত্যুবরণ করেন।
    তিনি দীর্ঘদিন মাদারীপুরসহ আশেপাশের জেলাগুলোতে সাপে কাটা রোগীদের চিকিৎসা করে আসছিলেন। এলাকায় তিনি আলী আকবর ওঝা নামেই বেশি পরিচিত। তাকে সাপে কামড় দেয়ার পর পরিস্থিতি খারাপের দিকে গেলে বরিশাল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
    এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, দুর্ঘটনার কথা শুনেছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating BC Game’s interface feels surprisingly effortless for newcomers

    Exploring the User-Friendly Design of BC Game for New Players Why BC Game Stands Out in User Experience When stepping into...