More

    আগৈলঝাড়ায় ব্র্যাকের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে গবাদি পশু বিতরণ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় ব্র্যাক অফিস কর্তৃক হত দরিদ্রদের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্র্যাক অফিস কার্যালয়ে অতি দরিদ্র পরিবারের ২০ জন নারী—পুরুষকে বিনামূল্যে আর্থিক ভাবে উন্নতির লক্ষ্যে গরু, ছাগল ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। ব্র্যাকের শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে দরিদ্র পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে গরু, ছাগল ও কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপিজি কর্মসূচির রিওজোনাল ম্যানেজার প্রতিমা রানী সাহা, রেশমা পারভীন, এরিয়া ম্যানেজার ইবাদুল ইসলাম, আবুল কালাম আজাদ, শাহাদাৎ হোসেনসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।

    এ সময় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফা বলেন, আগৈলঝাড়ায় এ বছর ৩ শত জন সদস্যের মধ্যে পর্যায়ক্রমে প্রাণী সম্পদ বিতরণ করা হবে। প্রাণী সম্পদ বিতরণ করে প্রতিটি সদস্যদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণসহ সম্পদের বহুরূপী করণের মাধ্যমে সমাজে তাদের আর্থিক স্বচ্ছলতার মাধ্যমে ফিরে পাবে তাদের বসবাসের সক্ষমতা। আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিতে আমরা কাজ করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ব্র্যাকের এ মহৎ কাজ সর্ব মহলে প্রশংসিত হচ্ছে। তিনি পরবর্তীতে সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে ফলোআপ করবেন বলে জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...