More

    আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে উনিশ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ ওই গ্রামের জাকারিয়া হাওলাদারের ছেলে। আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, শুক্রবার সকালে শিশু আব্দুল্লাহ খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে যায়। পরে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে তার স্বজনরা।

    পরে বাড়ির পাশের একটি খাল থেকে শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম জানান, পানিতে পড়ে যাওয়া শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...