More

    বরিশালে ১৫ দিন ব্যাপি বিভাগীয় বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার:গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই স্লোগান নিয়ে আজ ২৬ জুলাই বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ বরিশাল এর আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল বিভাগীয় বৃক্ষমেলা-২০২৩ উপলক্ষে র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বেলুন ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে ১৫ দিন ব্যাপি এই বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম (এমপি)।

    উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বৃক্ষ মেলা পরিদর্শন করেন পরে সেখান থেকে বর্ণাঢ্য এক র‍্যালি বের হয়। র‍্যালি’টি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে সংলগ্ন শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়। সেখানে বিভাগীয় বৃক্ষমেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম (এমপি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) বিএমপি বরিশাল মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ বরিশাল ড. মোহাঃ আব্দুল আউয়াল, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ বরিশাল মোঃ মুরাদুল হাসানসহ বন সংরক্ষক কোস্টাল অঞ্চল এর কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এবারের বৃক্ষ মেলায় ৫০ টি স্টলে বিভিন্ন নার্সারি অংশগ্রহণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...