More

    আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবসসহ বিভিন্ন দিবস পালনে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় মাস ব্যাপি বিস্তারিত কর্মসূচি গ্রহনের মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। সভায় সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনায় দাড়িয়ে নীরবতা পালন করা হয়।

    সভায় সিদ্ধান্ত অনুযায়ী ১আগস্ট থেকে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কোরান খতম, ১৫ আগস্ট সকাল আটটায় জাতীয় পতাকা, শোক দিবসের পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালী ও দিবসের তাৎপর্য তুলে ধরে সকাল ১০টায় সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কলেজ মাঠে আলোচনা সভা, দোয়া— মিলাদ ও কাঙ্গালী ভোজের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

    ওই সভায় জাতির পিতার বড় ছেলে, বিশিষ্ট ক্রিড়া সংগঠক ১৫ আগস্ট শহীদ হওয়া ক্যাপ্টেন শেখ কামালের ৫ আগস্ট জন্ম বার্ষিকী উদযাপন, ৮ আগস্ট জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্ম বার্ষিকী উদযাপন, ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলা দিবস পালন ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে জাতীয় শোক দিবস পালনের জন্য ১৯ আাগষ্ট গৈলা, ২০ আগষ্ট রাজিহার, ২২ আগষ্ট বাকাল, ২৩ আগষ্ট বাগধা ও ২৪ আগষ্ট রত্নপুর ইউনিয়নে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

    সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, বিপুল দাস, আবুল বাশার হাওলাদার, নিত্যানন্দ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, মহিলা আওয়ামী লীগ সভাপতি মলিনা রানী রায়, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, যুবলীগের সাবেক নেতা জসীম সরদার, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, সেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিকলীগের সভাপতি আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...