More

    আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীকে বলৎকারের অভিযোগ হাসপাতালের মেডিকেল কর্মকর্তার বিরুদ্ধে

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীকে বলৎকারের অভিযোগ উঠেছে হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. নাজমুল হোসাইনের বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপ দেওয়ার জন্য অসুস্থ ডেঙ্গু রোগীকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন হাসপাতালে প্রধান ডা. বখতিয়ার আল মামুন। এব্যাপারে অভিযুক্ত ডা. নাজমুল হোসাইন বলেন, আমি ওই রোগীর গোপন স্থানে হাত দিয়েছি। এছাড়া আমি কিছুই করিনি।

    হাসপাতালে ভর্তি রোগী সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫০ শয্যা সরকারী হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৫ জুলাই ডেঙ্গু ওয়ার্ডে ৩২, ৩৩ ও ৩৪নং ওয়ার্ডে কয়েকজন পুরুষ রোগী ভর্তি হয়। ওই ওয়ার্ডে ২৭ জুলাই রাতে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসাইন ডেঙ্গু ওয়ার্ডের একাধিক রোগীকে তার কক্ষে ডেকে নিয়ে বলৎকার করেন। এঘটনার পর থেকে হাসপাতালের ওই মেডিকেল কর্মকর্তা ডা. নাজমুল হোসাইনের আতংকে রয়েছে হাসপাতালের কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীরা। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ওই ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি অসুস্থ রোগীকে ৩০ জুলাই বিকেলে বাড়ি পাঠিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, এব্যাপারে রোগীরা লিখিত অভিযোগ দিলে ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

    বিষয়টি আমি জানতে পেরেছি। যার কারনে সে এই হাসপাতালে আর কখনও ডিউটি করতে পারবে না। বরিশাল সির্ভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দায়ের করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, আমি আপনার কাছ থেকে ঘটনাটি শুনেছি। ওই ডাক্তারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। এটা খুবই দুঃখজনক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...