More

    আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি অবৈধ ডেন্টাল কেয়ার সিলগালা দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক দন্ত চিকিৎসক ও ফার্মেসী ব্যবসায়ীকে জরিমানা ও দুটি অবৈধ ডেন্টাল কেয়ার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক।

    ভ্রাম্যমান আদালতের পেশকার সোহেল আমিন জানান, গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন আইন শৃংখলা বাহিনীর সহায়তায় উপজেলা সদর রোডে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন।

    অভিযানে প্রিংয়াকা ডেন্টাল কেয়ারের মালিক প্রিয়াংকা ঘটককে প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র না থাকায় ১৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ন ঔষধ পাওয়ায় ভাই ভাই ফার্মেসীর মালিক নাজমুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

    আদালতের অভিযান চলাকালীন সময়ে অবৈধভাবে গড়ে ওঠা পপি ডেন্টালের মালিক প্রদীপ রায় ও আঁখি ডেন্টাল কেয়ারের মালিক দীপংকর বেপারী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে গেলে আদালতের বিচারক তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে সিলগালা করে দেয়। অভিযানে স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার ও থানার এসআই শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Bu gün üçün 1xBet promo kodu: 2026-cı ildə qeydiyyatdan keçdikdən sonra 1xBet-dən pulsuz bonus kodu. Satın aldıqdan sonra promo kodu istənilən vaxt profilinizdə aktivləşdirilə...

    Promo kodu ilə verilən bonuslar uduşları təmin etmir. Bundan əlavə, istifadəçilərdən 1xBet-də qeydiyyatdan keçmələri və müvafiq məlumatları araşdırarkən mərc...