More

    পল্লীবিদ্যুৎতের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন আগৈলঝাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগে ব্যবসায়ীর মৃত্যু লাশ গুমের চেষ্টা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ   বরিশালের আগৈলঝাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। লাশ গুমের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে  জানাল পল্লীবিদ্যুৎ অফিস।

    স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিন সেরাল গ্রামের সিরাজ মৃধা তার রোপনকৃত বোরো ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য রোববার রাতে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দেন। ওই ক্ষেতের পাশে একই এলাকার সেকেন্দার ভূইয়ার ছেলে নান্নু ভূইয়া (৫০) রোববার রাতে মাছ ধরতে গেলে বিদ্যুৎয়ায়িত হয়ে মারা যান।

    গতকাল সোমবার ভোরে সিরাজ মৃধা ও তার ছেলে রাব্বি মৃধা তাদের জমির আইলে তারে জড়িয়ে নান্নু ভূইয়াকে মৃত অবস্থা পরে থাকতে দেখে তার লাশ গুম করার উদ্দেশে মাটি চাপা দেওয়ার সময় মৃত নান্নুর ভাই হালিম ভূইয়া দেখতে পান। একপর্যায় সে চিকিৎকার দিলে সিরাজ মৃধা ও তার ছেলে রাব্বি মৃধা পালিয়ে যায়।

    আগৈলঝাড়া থানা পুলিশকে সংবাদ দিলে এসআই ইদ্রিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগের কারনে বিদ্যুৎ গ্রাহক সিরাজ মৃধার লাইন বিচ্ছিন্ন করে পল্লীবিদ্যুৎ অফিস। এঘটনায় পল্লীবিদ্যুৎ আগৈলঝাড়া জানাল, অফিসের এজিএম মো. সম্রাটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    তারা দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পল্লী বিদ্যুৎতের ডিজিএম অসিত কুমার সাহার কাছে জমা দিবেন। এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার জানান, এঘটনায় থানায় প্রাথমিক ভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নান্নুর লাশ উদ্ধার করে গতকাল সোমবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wetten ohne Umwege: Wie sportwetten ohne oasis den Einstieg erleichtern

    Sportwetten ohne Oasis: Direkter Einstieg in die Welt der Sportwetten Warum Sportwetten ohne Oasis für Einsteiger attraktiv sind Der Einstieg in...