More

    আগৈলঝাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চত্বরে গিয়ে শেষ।

    পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

    এ সময় আরও বক্তব্য রাখেন, আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, ডা. অসিম রঞ্জন হালদার, ডা. রায়হান আলম, সরকারী গৈলা মডেল মাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, পরিসংখ্যান কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, ইউপি সচিব গৌতম পাল, সাধন চন্দ্র হালদারসহ প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, প্রতিটি শিশুকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। শিশু জন্মের সঙ্গে সঙ্গে যাতে সে নাগরিকত্ব পায় সে জন্য সরকার জন্ম নিবন্ধন ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে। পাশাপাশি মৃত্যু নিবন্ধনকেও বাধ্যতামূলক করেছে সরকার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Smooth PayID deposits make pokies online surprisingly hassle-free

    Navigating pokies online with PayID brings a straightforward, quick way to manage deposits, smoothing the path for players who value simplicity and reliability.