More

    সরকারি প্রজ্ঞাপন জারি করলেও আগৈলঝাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেনি

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সরকারি অফিস, এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের নির্দেশ উপেক্ষিত হয়েছে। তারা সরকারি নির্দেশে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করেননি। জাতীয় পতাকা উত্তোলন না করায় সাধারন লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

    জানা গেছে, গাজাসহ ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের জন্য গতকাল শনিবার সরকারী, আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন মস্ত্রী পরিষদ সচিব মো. মাহাবুব রহমান।

    সরকারী এই নির্দেশ আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পালন করেনি। শনিবার সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলা সদরের বেসরকারি এনজিও ব্র্যাক অফিস জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করেনি।

    বিষয়টি গনমাধ্যম কমীর্দের নজরে আসলে তরিঘরি করে সকাল ১১টা ১০মিনিটে তারা জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়া উপজেলার আনসার ভিডিপি অফিস, উপজেলা প্রানী সম্পদ ও ভেটেনারী হাসপাতাল, মহিলা বিষয়ক অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা নির্বাচন অফিস, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, উপজেলা বন বিভাগ জাতীয় পতাকা উত্তোলন করেনি।

    এছাড়াও উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর নিশিকান্ত গাইন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ, আহুতি বাটরা মাধ্যমিক বিদ্যালয়, রামানন্দের অঁাক মাধ্যমিক বিদ্যালয়, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়সহ অধিকাংশ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে সরকারি নির্দেশে জাতীয় পতাকা অর্ধনিমিত করা হয়নি।

    এসকল প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। পতাকা অর্ধনিমিত না করায় সাধারন লোক ও সরকারী কর্মকর্তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

    এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, যারা সরকারী নির্দেশ অমান্য করে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করেনি। তাদের ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Der PEG MGF Insulin-Zubereitungszyklus: Anwendung und Vorteile

    Der PEG MGF Insulin-Zubereitungszyklus hat in den letzten Jahren an Bedeutung gewonnen, insbesondere bei Sportlern und Bodybuildern, die ihre...