More

    জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।

    বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমের সামনে গিয়ে শেষ হয়।

    পরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে জাতীয় যুব দিবসে ঋণের চেক বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন,

    উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়,

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা খাতুন,

    উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমানসহ প্রমুখ। আলোচনা সভা শেষে যুবক ও যুবতীদের মধ্যে প্রশিক্ষনের সনদপত্র ও প্রশিক্ষনপ্রাপ্ত যুবক ও যুবতীদের ঋণের চেক বিতরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Efectos del IGF-1 LR3 y su Uso en Péptidos

    El IGF-1 LR3 (Factor de Crecimiento Insulinico tipo 1 modificado) es un péptido que ha ganado popularidad en el...